আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ১০:১২ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:১২

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের প্রতি বৈষম্য দূর করা এবং শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে কন্যাশিশুরা এখনও বাল্যবিবাহ, অপুষ্টি, সহিংসতা, যৌন হয়রানি, শিক্ষাবঞ্চনা ও নানা ধরনের সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। এসব বাধা দূর করে তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করা দিবসটির অন্যতম উদ্দেশ্য।

জাতিসংঘের উদ্যোগে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। কন্যাশিশুদের অধিকার ও বিশ্বজুড়ে তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি নির্ধারণ করা হয়।

জাতিসংঘের নির্ধারিত ২০২৬ সালের প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করুন এবং কন্যাশিশুর অধিকার নিশ্চিতে বিনিয়োগ করুন।’ এ প্রতিপাদ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ১ কোটি ২০ লাখের বেশি কন্যাশিশুর ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। বাল্যবিবাহের কারণে তাদের শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা সীমিত হয়ে পড়ে। দারিদ্র্য, সামাজিক কুসংস্কার ও লিঙ্গবৈষম্য এ সমস্যাকে আরও জটিল করে তুলছে। 

বাংলাদেশে কন্যাশিশুর শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা সম্ভব।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?