অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১

একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারের ফলে স্টোরেজ শেষ হয়ে যাওয়া, অ্যাপস চলাকালীন সময়ে বার বার ক্র্যাশ করা কিংবা পারফর্মেন্সের অবনতি ঘটা খুব স্বাভাবিক লক্ষণ। এসব সমস্যার কার্যকর সমাধান হতে পারে নিয়মিত ফোনের ক্যাশ পরিষ্কার করা। অ্যাপ ও ব্রাউজারে জমে থাকা অস্থায়ী ফাইল মুছে ফেলার মাধ্যমে ফোনের জায়গা খালি করার পাশাপাশি কিছু ক্ষেত্রে দূর হতে পারে পারফর্মেন্সজনিত নানা সমস্যাও।

ক্যাশ কী এবং কেন জমে?
ক্যাশ হলো অ্যাপ ও ওয়েবসাইটের প্রয়োজনীয় কিছু তথ্যের অস্থায়ী কপি, যা ফোন বা ব্রাউজারে সংরক্ষিত থাকে। যেমন, কোনো ওয়েবসাইটে থাকা ছবি বা অ্যাপে ব্যবহৃত কিছু ফাইল একবার লোড হওয়ার পর ক্যাশ জমা থাকতে পারে। ফলে পরবর্তী সময়ে একই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলে ফাইলগুলো ইন্টারনেট থেকে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন পড়েনা। এতে অ্যাপ ও ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং মোবাইল ডেটার ব্যবহারও কমে।
তবে সময়ের সঙ্গে এসব ফাইল জমে ফোনের স্টোরেজের উল্লেখযোগ্য জায়গা দখল করতে পারে। বিশেষ করে কম ধারণক্ষমতার ফোনে এতে স্টোরেজের সংকট দেখা দিতে পারে। আবার ক্যাশ সংরক্ষিত ফাইলে ত্রুটি থাকলেও কোনো কোনো অ্যাপ বা ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হতে পারে। তাই ফোনের জায়গা কমে গেলে বা বিভিন্ন অ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দিলে ক্যাশ পরিষ্কার করা যেতে পারে।

নির্দিষ্ট অ্যাপের ক্যাশে পরিষ্কার করবেন যেভাবে
কোনো নির্দিষ্ট অ্যাপের ক্যাশ পরিস্কার করতে প্রথমেই ফোনের  সেটিংসে গিয়ে অ্যাপস মেনু থেকে ইনস্টল করা অ্যাপের তালিকা থেকে যে অ্যাপটির ক্যাশ পরিষ্কার করতে চান, সেটি নির্বাচন করতে হবে। অ্যাপের তথ্যের উইন্ডো থেকে স্টোরেজ অথবা স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ক্লিয়ার ক্যাশ নির্বাচন করলেই অ্যাপটির অস্থায়ী ফাইল মুছে যাবে। ফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী মেনুর নাম বা অবস্থানে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে সব ক্ষেত্রেই প্রক্রিয়া প্রায় অনুরূপ। 

ক্রোম ব্রাউজারের ক্যাশে মুছবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনে বহুল ব্যবহৃত ব্রাউজার গুগল ক্রোম। ক্রোম ব্রাউজারে জমে থাকা ক্যাশ পরিষ্কার করতে প্রথমে ব্রাউজারটি খুলে ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করে হিস্ট্রি থেকে ক্লিয়ার ব্রাউজিং ডেটা নির্বাচন করতে হবে। সেখানে সময়সীমা নির্ধারণ করে ক্যাশড ইমেজেস অ্যান্ড ফাইলস অপশনটি নির্বাচন করতে হবে। এখন পর্যন্ত সকল ক্যাশ মুছতে চাইলে সময়সীমা হিসেবে অল টাইম বেছে নেওয়া যাবে। এরপর ক্লিয়ার ডেটাতে ট্যাপ করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ক্যাশ মুছতে গিয়ে যে বিষয়ে সতর্ক থাকবেন
ক্যাশ পরিষ্কার করতে গিয়ে অনেক সময় ব্যবহারকারীরা ভুলবসত ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার স্টোরেজ অপশন নির্বাচন করে ফেলেন। এতে শুধু অস্থায়ী ফাইলই নয়, অ্যাপের লগইন তথ্য, সেটিংস সহ সংরক্ষিত অন্যান্য সকল তথ্যও মুছে যেতে পারে। তাই ক্যাশ মুছতে গিয়ে সঠিক অপশনটি নির্বাচন করা জরুরি।
ক্যাশ পরিষ্কার করার পর অ্যাপ বা ওয়েবসাইট প্রথমবার চালু হতে কিছুটা বেশি সময় লাগতে পারে, কারণ এক্ষেত্রে প্রয়োজনীয় ফাইলগুলো পুনরায় ডাউনলোড করতে হয়। তাই প্রতিনিয়ত ক্যাশ পরিস্কার করা আবশ্যক নয়। স্মার্টফোনের স্টোরেজ শেষের দিকে থাকলে অথবা কোন অ্যাপে বা ফোনের সার্বিক পারফর্মেন্সে অবনতি দেখা দিলে ক্যাশ পরিস্কার করা সুফল দিতে পারে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?