নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) এবং রোজিনার দুই ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)।

রোববার (১১ অক্টোবর) ভোরে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে গেছে। 

তিনি আরও জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক ।

/আরএইচ/
সম্পর্কিত
এলপিজির দাম বাড়িয়ে মুনাফা লুটছে কারা
রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত হলো কী কারণে
বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, আহত বহু
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?