বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১৭:১৫ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:১৫

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার সময়সীমা বাড়ানোয় ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের আরও দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১১ ও ১২ অক্টোবরের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা ইউটিসি পর্যন্ত বাড়িয়েছে, যা বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে।

ফ্লাইট ও সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে রবিবার সকাল পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) রাতে সৌদি আরবের রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিনজন রিমান্ডে
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা