চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান টাওয়ারে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনে আগুন লাগে। পরে উদ্ধারকাজ চালানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই ফায়ার ফাইটার। রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের দুই কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/এএস
সম্পর্কিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
সর্বশেষ খবর
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল