মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত মেডিক্যাল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস সেকশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সবগুলো কেন্দ্রই ঢাকা অঞ্চলের অধীনে রয়েছে। প্রতিটি কেন্দ্র স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত এবং বেস্টিনেট এসডিএন বিএইচডি কর্তৃক অডিট সম্পন্ন।

এফডব্লিউসিএমএস জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা ছাড়া ইভিডিআরের আবেদন প্রক্রিয়া শুরু হবে না। তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টার হলো, এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড; ফেমাস স্পেশালাইজড হসপিটাল; গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড; হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার; ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার; জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস; ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক; লিডিং হেলথ চেক আপ লিমিটেড; পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড; পুষ্প ক্লিনিক; সানলাইট ডায়াগনস্টিক সেন্টার; ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড; মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড; ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস; ডাইনামিক ল্যাব; গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড; ইশতিয়াক মেডিক্যাল সেন্টার; এলবি হেলথকেয়ার; মেডিপ্যাথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; মাইল্যাব মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড।

এছাড়াও রয়েছে, রিলায়েন্স ল্যাব; ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার; সারা মেডিক্যাল সেন্টার; সুরক্ষা মেডিক্যাল সেন্টার লিমিটেড; স্টার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; ওয়াদি হেলথ চেকআপ; কেয়ার ওয়েভ; সারা হেলথ কেয়ার; শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল সেন্টার; জারা হেলথ কেয়ার; এভার গ্রিন মেডিক্যাল সেন্টার; ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড; আইচি হসপিটাল লিমিটেড; এ এফ মেডিক্যাল সেন্টার; প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড; ওয়ার্ল্ড হরাইজন মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড; ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার; রামিন হেলথ সেন্টার স্মার্ট মেডিক্যাল সেন্টার; ল্যাব কোয়েস্ট লিমিটেড; আনাস মেডিক্যাল সেন্টার লিমিটেড স্ট্যান্ডার্ড মেডিক্যাল সেন্টার; আল-জামি ডায়াগনস্টিক সেন্টার; ওয়ান প্লাস মেডিক্যাল সেন্টার; পিওর হেলথ মেডিক্যাল সেন্টার; মেডিফ্লাই হেলথ সার্ভিসেস; সানমুন মেডিক্যাল সেন্টার লিমিটেড; ট্রু হেলথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার; ভিটা হেলথ মেডিক্যাল সেন্টার।

এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ মালয়েশিয়াগামী কর্মীদের অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনও সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করার জন্য সতর্ক করেছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় তিন লাখের মধ্যে রাখার প্রস্তাব 
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
সর্বশেষ খবর
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি
তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি
তিন মাসে দেশে ৬ শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশে ৬ শৈত্যপ্রবাহের আভাস
একটি চুরির ঘটনা যেভাবে পুরো রাষ্ট্রীয় চাকা সচল রাখে 
একটি চুরির ঘটনা যেভাবে পুরো রাষ্ট্রীয় চাকা সচল রাখে 
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি