বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় কিছুটা নিচে নেমে ৬ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের লাইভ সূচক অনুযায়ী, ১৬২ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে ৫০১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ু পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা: ১. লাহোর, পাকিস্তান: একিউআই ৫০১ (বিপজ্জনক) ২. কলকাতা, ভারত: একিউআই ১৯২ (অস্বাস্থ্যকর) ৩. দিল্লি, ভারত: একিউআই ১৮৭ (অস্বাস্থ্যকর) ৪. সারাজেভো, বসনিয়া ও হার্জেগোভিনা: একিউআই ১৭৩ (অস্বাস্থ্যকর) ৫. উলানবাটার, মঙ্গোলিয়া: একিউআই ১৭২ (অস্বাস্থ্যকর) ৬. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৬২ (অস্বাস্থ্যকর) ৭. লন্ডন, যুক্তরাজ্য: একিউআই ১৬০ (অস্বাস্থ্যকর) ৮. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১৫৫ (অস্বাস্থ্যকর) ৯. কায়রো, মিসর: একিউআই ১৩৯ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর) ১০. রোটারডাম, নেদারল্যান্ডস: একিউআই ১৩৯ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।
উল্লেখ্য, একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।