বোর্ডের কাজ দ্রুত সম্পন্ন করে নতুন মজুরি ঘোষণার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৬, ১৬:১০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১০

নভেম্বরের মধ্যেই মজুরি বোর্ডের কাজ সম্পন্ন করে গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় মজুরি বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় গার্মেন্ট শিল্প মজুরি বৃদ্ধি এলায়েন্সের নেতা নাজমা আখতারে নেতৃত্বে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত বিল্লাল প্রমুখ।

তাসলিমা আখতার বলেন, পোশাক শ্রমিকদের শিক্ষানবিশ পর্যায়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সব গ্রেডের মজুরি বৈষম্য দূর করে যথাযথভাবে সমন্বয়, শিক্ষা ও বিনোদন খাত যুক্ত এবং মূল মজুরির ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় চাল, ডাল, তেল ও শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনবিমা, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে শ্রমিক নির্যাতন, গ্রেফতার ও মিথ্যা মামলা বন্ধ, গ্রেফতার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি, ট্রেড ইউনিয়নের অধিকার এবং মালিক, সরকার ও বায়ারদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি কত হতে পারে, কী প্রস্তাব আসছে মালিকপক্ষ থেকে?
মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্ট মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর