‘গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪১

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখতে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, সে বিষয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।

এসময় অনানদের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
চাপে পড়ে বিক্রির অভিযোগ, ১৮ কোটি ডলারের ভ্যান গগের চিত্রকর্মের নিলাম ঘিরে বিতর্ক
চাপে পড়ে বিক্রির অভিযোগ, ১৮ কোটি ডলারের ভ্যান গগের চিত্রকর্মের নিলাম ঘিরে বিতর্ক
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি