প্রতিবন্ধীদের সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটি সক্রিয় করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ০১:১৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০১:৩০

সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অফ দ্যা ডিজঅ্যাবল্ড (সিড)

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটির সভা আয়োজন না করা এবং কমিটির নিষ্ক্রিয়তার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অফ দ্যা ডিজঅ্যাবল্ড (সিড) । সংগঠনটি এই কমিটিকে সক্রিয় করার দাবি জানিয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, কমিটি সক্রিয় না থাকার কারণে  প্রতিবন্ধী ব্যক্তিরা বৈষম্যের শিকার হলে প্রতিকার চেয়ে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন করতে পারছেন না। এর ফলে একদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘন হচ্ছে অন্যদিকে বৈষম্যকারীরা প্রশ্রয় পেয়ে বৈষম্যের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ঢাকা জেলায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে কোনও সমন্বয়, পরীবিক্ষণ ও তদারকি হচ্ছে না, ফলে সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী ঢাকা জেলায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর অধীনে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ঢাকা জেলা কমিটিকে সক্রিয় ও কার্যকর করার দাবিতে এসময় কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে আছে - দ্রুত ঢাকা জেলা কমিটি সভার আয়োজন করতে হবে এবং প্রতি বছর আইন অনুযায়ী নিয়মিত ৪টি সভা আয়োজন করতে হবে। জেলা কমিটির সভার কার্যবিবরণী ওয়েব সাইটে প্রকাশ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর ৩৬ ধারার বৈষম্যের বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিডের চেয়ারপারসন রঞ্জন কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা জজ এস এম রেজাউল করিম।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী