বেতন বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবি ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৮:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:১৪

৮ দফা দাবি ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের

বেতন বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সংগঠন সম্মিলিত অধিকার আদায় ফোরাম। শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদুল হাসান।

তাদের দাবিগুলো হচ্ছে,  গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে; এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে; সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে; টাইমস্কেল, সিলেকশন গ্রেড, পুনঃবহালসহ বেতন জেষ্ঠ্যতা বজায় রাখতে হবে; সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে; সব ভাতা চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে; নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও শতভাগ পেনশন চালুসহ পেনশন গ্রাচুইটি হার ১ টাকা সমান ৫০০ টাকা করতে হবে এবং কাজের ধরন অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনটির আহবায়ক মিরাজুল ইসলাম বলেন, আমরা গত ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ দেখা না গেলে আগামী ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের