ফার্মগেটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ০২:৩৪আপডেট : ১২ মার্চ ২০২০, ০২:৩৭

ফার্মগেটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৩৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আবুল কাশেম জানান, ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তিনি আরও জানান, নিহত ব্যক্তির আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গিয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার মরকৌন গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ( পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে । কাভার্ড ভ্যান তেজগাঁও থানায় জব্দ করা হয়েছে ও মোটরসাইকেলটি থানায় রয়েছে বলে জানান তিনি।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের