করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৯:৪১আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৯:৪৪

করোনা ভাইরাস

করোনায় দুর্গত মানুষদের সহযোগিতার জন্য গঠিত হলো ‘করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্র’।  সহযোগিতার কাজে স্বেচ্ছাসেবকদের যারা সংগঠিত করবে সেসব সংগঠকদের নিয়ে গঠন করা হয়েছে ‘করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্র’- এর কেন্দ্রীয় সংগঠক পরিষদ। শনিবার ( ২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে জনগণের মধ্য থেকে ক্ষুদ্র সামর্থ্য কে ঐক্যবদ্ধ করে দুর্গতদের জন্য সহযোগিতা নিশ্চিত করার লক্ষেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  জাননো হয়েছে, কেন্দ্রীয় পরিষদের পক্ষে নিয়মিত কাজ বাস্তবায়ন ও সময় করবে ৭ সদস্যের কার্য নির্বাহী কমিটি। এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. তানজীমউদ্দিন খান। যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা ও সাজ্জাদ জাহিদ। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রাজনৈতিক সংগঠক মাসুদ খান। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু এবং হিসাব রক্ষকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক আরিফুল স্বজীব ও আশরাফুল সাগর।

কমিটি গঠনের পর করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্রের আহ্বায়ক তানজীমউদ্দিন নিজেদের ও দেশের জনগণকে রক্ষায় সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সারাদেশে যারা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চান, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান কিম্বা সাধ্যানুযায়ী সহযোগিতা করতে চান তাদেরকে করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্রের সঙ্গে  যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

করোনায় দুর্গত মানুষের সেবায় গঠিত এ সহযোগিতা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য ০১৭৭৮৯৬৪১৭৩ ও ০১৭১২৬৭০১০৯- এ দুটি নম্বর ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন।

 

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের