করোনায় সাংবাদিকের মৃত্যুর পর দৈনিক সময়ের আলো পত্রিকার কার্যালয় সাময়িক বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ০২:০৮আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:১৩

করোনায় সাংবাদিকের মৃত্যুর পর দৈনিক সময়ের আলো পত্রিকার কার্যালয় সাময়িক বন্ধ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের মৃত্যুর পর দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কার্যালয় বন্ধ থাকলেও অনলাইন ও পত্রিকা প্রকাশের যাবতীয় কাজ বাসা থেকে করা হবে। বুধবার (২৯ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় সময়ের আলো কর্তৃপক্ষ।
পত্রিকাটির প্রকাশক গাজী আহমেদ উল্লাহ জানান, বাংলাদেশের করোনা পরিস্থিতি কোনদিকে যাচ্ছে এখনও ঠিক বোঝা যাচ্ছে না। আমরা আমাদের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান কার্যালয় সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পত্রিকার সবগুলো বিভাগের কর্মীরা বাসা থেকে বিশেষ ব্যবস্থায় কাজ করবেন। এ সময় তারা বাসা থেকে পত্রিকা প্রকাশের যাবতীয় কাজ চালিয়ে যাবেন।
সময়ের আলো পত্রিকায় কর্মরত সাংবাদিকরা জানান, গত ২৬ মার্চ থেকে বিভিন্ন বিভাগের কর্মীদের অফিসে আসা সীমিত করা হয়েছে। জরুরি বিভাগগুলো ছাড়া অন্যান্য বিভাগের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ ছিল। পত্রিকাটির অনলাইন ভার্সনের যাবতীয় কাজ বাসা থেকেই করা হচ্ছিল।
গত ২৮ এপ্রিল রাতে সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে মারা যান। এরপরই সময়ের আলো পত্রিকার অফিস সাময়িক বন্ধ রেখে সবাইকে বাসা থেকে কাজ করতে বলা হয়।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের