‘করোনার প্রভাবে অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে থাকা ৮৯ ভাগ যুবক বেকার হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ২১:৫৯আপডেট : ০৯ মে ২০২০, ২২:১৮

‘করোনার প্রভাবে অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে থাকা ৮৯ ভাগ যুবক বেকার হবে’

কোভিড-১৯ এর প্রভাব পড়েছে দেশের ৩ কোটি ৭০ লাখ শিক্ষার্থীর ওপর। অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে থাকা শতকরা ৮৯ ভাগ যুব শিকার হবেন বেকারত্বের। শনিবার (৯ মে) বাংলাদেশের তরুণদের ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব নিয়ে একটি ওয়েবিনারে (অনলাইন কনফারেন্স) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান তাদের গবেষণার এই তথ্য তুলে ধরেন। একশনএইড বাংলাদেশ এবং সানেম-এর যৌথভাবে এই ওয়েবিনার আয়োজন করে।
সেলিম রায়হান বলেন, ক্ষতিগ্রস্ত যুবকদের জন্য স্বাস্থ্য প্যাকেজ, বিস্তৃত শিক্ষা এবং তাদের কারিগরি-প্রযুক্তিগত উৎকর্ষে আরও বেশি উদ্যোগের প্রয়োজন আছে। একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, করোনার এই মহামারির সময় আইসোলেশন শুধু স্বাস্থ্যগত প্রয়োজনেই নয়, ঘরের ভেতরে সহিংসতার শিকার হওয়া নারীর জন্য নিরাপদ আশ্রয় বা আইসোলেশন প্রয়োজন। আইনগত নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য জোরালো ও যথোপযুক্ত অ্যাডভোকেসি এখন অনিবার্য।
তিনি আরও বলেন, যুবাদের দশক হিসেবে ঘোষিত এই দশকে কোভিড ১৯-র মতো দুর্যোগে তাদের জন্য পরিকল্পনা এবং প্রণোদনা দুটোর অভাবই প্রকট হয়েছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা জাতীয় বাজেটে যুবদের জন্য পৃথক পরিকল্পনা এবং বরাদ্দ রাখা অপরিহার্য। এই প্রসঙ্গে সুবিধা-বঞ্চিত যুবদের জন্য একশনএইড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করেন তিনি। কোভিড-১৯ সংকটকে সুযোগ হিসাবে নিয়ে পরিবর্ত পরিস্থিতিতে সুবিধা-বঞ্চিত ও পিছিয়ে পড়া নারী-শিশু ও যুবসহ সকল বঞ্চিত-শ্রেণির জন্য একটি ন্যায্যতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য বলেও অভিমত ব্যক্ত করেন তিনি ।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেম’র গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং সানেম’র রিসার্চ ফেলো মাহতাব উদ্দিন, একশনএইড বাংলাদেশের ইয়াং পিপল প্রকল্পের ম্যানেজার নাজমুল আহসান এবং সানেমের রিসার্চ ইকোনমিস্ট জুবায়ের হোসেন। কোভিড-১৯ মহামারিকে মাথায় রেখে জাতীয় বাজেট এবং এই সংকট মোকাবিলায় বেশকিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা।
ড. সায়মা হক বিদিশা যুবাদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি মাতৃ, প্রজনন এবং শিশু স্বাস্থ্যের ওপর প্রভাবের দিক তুলে ধরেন। এছাড়া কাজ হারিয়ে ফেলা প্রবাসী ও শহরফেরত যুবদেরকে কৃষিতে অন্তর্ভুক্তির মাধ্যমে চলমান অর্থনীতিতে সম্পৃক্তকরণ এবং সঠিক কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক নীতি নির্ধারণ এবং প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
নাজমুল হোসেন বলেন, বাংলাদেশের ছয় কোটি যুবক যারা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছিলো , তাদের স্বপ্নভঙ্গ ঘটেছে কোভিড-১৯ মহামারির কারণে। যুবনারীরা অনেকে কাজে ফিরতে না পেরে রিপ্রোডাক্টিভ হেলথে ফিরে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কেয়ার ইকোনমি এবং সার্ভিস সেক্টর সংক্রান্ত সুসংগঠিত তথ্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় যুবনীতি পুনর্বিবেচনা এবং স্থানীয় সরকারের সাথে জোরালো অ্যাডভোকেসি প্রয়োজন।’
মাহতাব উদ্দিন বলেন, ‘এ পরিস্থিতির কারণে দুই থেকে আড়াই লাখ শিক্ষার্থী তাদের পরিবারসহ আরও দারিদ্রের মুখে পড়েছে। তাদের জন্য ঋণ এবং বৃত্তির ব্যবস্থা করা প্রয়োজন। কর্মজীবী যুব জনসংখ্যার ৫৩ শতাংশ বেকার হয়ে পড়ার শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছে। তাই তরুণদের নিয়ে সরকারের সব পরিকল্পনা আরও বাড়ানো হোক।’ একইসঙ্গে সরকারি চাকরিসহ সব ধরনের চাকরির বয়সসীমা বাড়ানোর সুপারিশও করেন তিনি।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি