৩ মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৭:০৯আপডেট : ১৯ মে ২০২০, ১৭:১২

৩ মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের জন্য ৩ মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানি ও হোল্ডিং ট্যাক্সও মওকুফ চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বালিশ নিয়ে এক প্রতীকী অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, সাংগঠনিক সম্পাদক মো. কিরন মৃধা, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা, কেন্দ্রীয় নেতা মো. মাকসুদুর রহমান, ফয়সাল ইবনে কবির, শামীম, দেলোয়ার প্রমুখ।
সংগঠনটির সভাপতি বাহরানে সুলতান বাহার বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনা ভাইরাসে আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্যে এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি করছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী এবং ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেট মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রাম মেয়র নাসির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান এমনকি দেশের খ্যাতিমান বিভিন্ন ব্যক্তি বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের