ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত সব মামলা বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ১৬:২৫আপডেট : ৩০ মে ২০২০, ১৬:২৮

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত সব মামলা বাতিলের দাবি ডিজিটাল নিরাপত্তা আইন ও এই আইনে দায়ের করা সব মামলা বাতিল এবং গণস্বাস্থ্যের কিট দিয়ে করোনার নমুনা পরীক্ষার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ‘রাষ্ট্রচিন্তা ও বন্ধুজন’। শনিবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রাষ্ট্রচিন্তা ও বন্ধুজন’ ব্যানারে ‘দিদাররা বন্দি কারাগারে , গণস্বাস্থ্যের কিট বন্দি স্বাস্থ্য অধিদফতরে’ শীর্ষক প্রতিবাদী কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জীবন ও রাজনৈতিক অধিকারকে বন্দি করে ফেলেছে এক ভয়াবহ একচেটিয়া গণবিরোধী ক্ষমতাতন্ত্র। একদিকে প্রতিদিনই বেড়ে চলেছে করোনার সংক্রমণ, অন্যদিকে প্রতিদিনই কোনও না কোনওভাবে এই দেশের মানুষকে রাজনৈতিক অধিকারহীন শূন্য পরিণত করা হচ্ছে।

তারা বলেন, ওষুধ অধিদফতরের অনুরোধে গণস্বাস্থ্য তাদের কিটের ক্লিনিকাল ট্রায়াল বন্ধ রেখেছে। অন্যদিকে মাত্র ৭ দিনের মধ্যে অনুমতি পেয়ে যাচ্ছে রেমডিসিভির ওষুধ। এসব নিয়ে প্রতিবাদ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ নেমে আসছে।

এই কর্মসূচিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে দিদার-কিশোর-মোস্তাক-কাজলদের মুক্তি ও তাদের মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, এই আইনে আটককৃতদের নিঃশর্ত মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করা, গণস্বাস্থ্যের কিট দিয়ে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া।

/এসও/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম