নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকদের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৭:০৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:২১

ল রাজধানীর ক্যান্টনমেন্ট পশ্চিম মানিকদি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নয় তলা থেকে নিচে পড়ে বাবুল মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে।
সহকর্মী রেজাউল মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখান থেকে (২৩ জুন) রাত একটায়‌ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী রেজাউল জানান, পশ্চিম মানিকদি নির্মাণাধীন ভবনের নয় তলায় রডের কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান বাবুল।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত বাবুল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মুরকান গ্রামের মির হামজার ছেলে‌। ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। পেশায় তিনি রড মিস্ত্রি ছিলেন।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি