রাজধানীর দুটি হাটে মেলেনি সরকারি দর, তিনটি হাটে পড়েনি দরপত্রই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ০৫:০০ আপডেট : ৩০ জুন ২০২০, ০৫:২৫

গরুর হাট (ছবি: সংগৃহীত) ঢাকা দক্ষিণ সিটির দুটি কোরবানির পশুর হাটে সরকারি দরের চেয়ে কম মূল্যে দরপত্র জমা পড়েছে। এই হাট দুটি হচ্ছে মেরাদিয়া বাজার ও আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা। অন্যদিকে তিনটি হাট ইজারা নিতে পড়েনি কোনও দরপত্রই। এই কারণে এই পাঁচটি হাটে পুনরায় টেন্ডার হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দরপত্রগুলো খোলেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালী জায়গার সর্বোচ্চ দর দিয়েছেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন মিলন। তিনি এই হাটের দর দিয়েছেন ৯০ লাখ তিন হাজার টাকা। তবে এর সরকারি দর ছিল এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। তিনি সরকারি দরের চেয়ে ১৯ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা কম দর দিয়েছেন। ফলে হাটটিতে পুনরায় টেন্ডার হতে পারে।

অন্যদিকে, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গার সর্বোচ্চ দর দিয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। তিনি সরকারি দর থেকে ৫০ লাখ ২৮ হাজার ৫৪ টাকা কম দর দিয়েছেন। হাটটিতে তিনিই সর্বোচ্চ দর দিয়েছেন এক কোটি ১৫ লাখ টাকা। যার সরকারি দর ছিল এক কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৫৪ টাকা।

এদিকে কোনও দরপত্র পড়েনি শ্যামপুর বালুর মাঠ, দনিয়া কলেজ ও ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গার। শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গার জন্য সরকারি দর ছিল এক কোটি দুই লাখ ১১ হাজার ৩৩৫ টাকা। দনিয়া কলেজ মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গার জন্য সরকারি দর ছিল এক কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৬৬৭ টাকা এবং ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গার জন্য সরকারি দর ছিল ৪৬ লাখ ৮১ হাজার ৩৩৪ টাকা। কিন্তু এই তিনটি হাটের জন্য কোনও দরপত্র জমা পড়েনি।

এই বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা সামছুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি হাটের কোনও দরপত্র জমা পড়েনি। নিয়ম অনুযায়ী এগুলোর জন্য পুনরায় দর আহ্বান করা হবে। আর দুটি হাটের সরকারি মূল্য পাওয়া যায়নি। সে বিষয়ে দরপত্র মূল্যায়ণ কমিটি সিদ্ধান্ত নেবে।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
মাদক কারবার: উচ্ছেদ হলো ৫০ বছরের পুরোনো বস্তি
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: পল্টনে মশাল মিছিল
সর্বশেষ খবর
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
৩৫ বছরের পুরোনো কারিকুলাম বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’