ময়লা অপসারণে বিশৃঙ্খলা না করতে কাউন্সিলরদের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২০:২০আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:২১

ময়লা অপসারণে বিশৃঙ্খলা না করতে কাউন্সিলরদের চিঠি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাড়ির বর্জ্য অপসারণে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে কাউন্সিলরদের চিঠি দিয়েছে ডিএনসিসি। গত ২৯ জুন (সোমবার) ডিএনসিসি-এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান সংস্থার সব কাউন্সিলদের এই সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরাতন ৩৬টি ওয়ার্ডের বাসা-বাড়ি, দোকান ও মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেসরকারি ভ্যান সার্ভিসের মাধ্যমে সুশৃঙ্খলভাবে দীর্ঘ দিন ধরে গৃহস্থলীর বর্জ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে বর্জ্য সংগহ করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এলাকাভিত্তিক ভ্যান সার্ভিসের অনুমোদন দেওয়া হয়ে থাকে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি হতে দৈনন্দিন উৎপাদিত গৃহস্থলীর বর্জ্য অপসারণে এলাকার বিভিন্ন সংগঠন পরিচয়ধারী ব্যক্তিরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যা বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়াতে প্রচারিত হচ্ছে। এতে ডিএনসিসি-এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।’

চিঠিতে গৃহস্থালীর বর্জ্য অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না হয় এবং অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিকভাবে কাজটি সম্পাদনে জন্য বলা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ জুন এই সংক্রান্ত ‘ময়লার টাকাও খান কাউন্সিলররা!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের