ডিএনসিসি’র ৮৭ স্থাপনায় মিললো এডিসের লার্ভা, সোয়া লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৭:০৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন অভিযান এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ফের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তৃতীয় ধাপের অভিযানের প্রথম দিন শনিবার (৮ আগস্ট) ১২ হাজার ৭৩৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৮৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৩০১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই সময় ২০টি মামলায় ১ লাখ ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার ডিএনসিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে কয়েকটি পর্যায়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন অভিযান বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৬ থেকে ১৫ জুন প্রথম এবং ৪ থেকে ১৪ জুলাই দ্বিতীয় পর্যায়ের অভিযান শেষে আজ ৮ আগস্ট থেকে তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যপী অভিযান শুরু হলো। এই চিরুনি অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত আরও জোরদার করা হয়েছে। যেসব ক্ষেত্রে ভবন বা স্থাপনার মালিক পাওয়া যাবে না, সেসব ক্ষেত্রে প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে।

তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনে শনিবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অভিযানে ২ লাখ ৭৪ হাজার ৫৭৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২ হাজার ৬৮৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এতে ৪৮ লাখ ১২ হাজার ৫১০ টাকা জরিমানা করা হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
রাত-দিনের তফাত নেই, ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সর্বশেষ খবর
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
ট্রাম্পপুত্রকে হত্যার হুমকি, তদন্তে সিক্রেট সার্ভিস
ট্রাম্পপুত্রকে হত্যার হুমকি, তদন্তে সিক্রেট সার্ভিস
সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে ভারতের পুলিশে দিলো বিএসএফ
সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে ভারতের পুলিশে দিলো বিএসএফ
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি