নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২০:৪২আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:৪৫

নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে গৃহবধূর মৃত্যু রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে রড পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাহার বেগম (৩৮)।
শনিবার (১৭ অক্টোবর) বিকালের দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বামী আনোয়ার হোসেন পল্টু জানান, মোহাম্মদপুর রায়ের বাজার সাদেকখান রোডের একটি টিন শেড ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তাদের পাশের বাসা নির্মাণাধীন ভবনের ৫ম তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই নির্মাণাধীন ভবনের ওপর থেকে ভারি মোটা লোহার টুকরা নিচে পড়ে। সে সময় আমার স্ত্রী নিচে ছিল। রডটি তার মাথার ওপর পড়ে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাহার দুই ছেলে এক মেয়ের জননী। তার স্বামী পেশায় গাড়িচালক।

/এসএইচ/এআইবি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম