চিরুনি অভিযানের পঞ্চম দিনে আড়াই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৮:১৬

মশক নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান চিরুনি অভিযানের পঞ্চম দিনে ৮৮টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) ১৩ হাজার ৪৯১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করার পর এই মশার লার্ভা পাওয়া যায়। এই সময় ৭টি মামলায় দুই লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযানে আট হাজার ২৫২টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি পাওয়া গেলে সেগুলো পরিষ্কার করা হয়। জমে থাকা পানিতে মশার কীটনাশক প্রয়োগ করে তা পরিষ্কার করা হয়।

চিরুনি অভিযান শেষে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) ৮০৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট দুইটি মামলায় সাত হাজার টাকা জরিমানা আদায় করে।

মিরপুর-২ এর (অঞ্চল-২) দুই হাজার ৬৬৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে আটটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৩৪৯টি বাড়ি, স্থাপনায় মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) এক হাজার ৬৩২টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৩৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট দুইটি মামলায় এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

মিরপুর-১০ অঞ্চলে (অঞ্চল-৪) এক হাজার ৭৮৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ছয়টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

মশক নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান কারওয়ান বাজার এলাকায় (অঞ্চল-৫) দুই হাজার ৩৮১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবৈধভাবে সড়ক দখল করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট তিনটি মামলায় এক লাখ টাকা জরিমানা করেন।

এছাড়াও হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬), দক্ষিণখান অঞ্চলে (অঞ্চল-৭), উত্তরখান অঞ্চলে (অঞ্চল-৮), ভাটারা অঞ্চলে (অঞ্চল-৯), সাতারকুল অঞ্চলে (অঞ্চল-১০) বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা পাওয়া যায়।

যেসব বাড়ি ও স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায় সেখানে কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে এই চিরুনি অভিযান পরিচালিত হয়।

/এসএস/এএইচআর/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের