‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ২০:২৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২০:৩৬

‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙতে এলে তাদের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নদীতে ফেলে দেওয়ার হুমকি এবং সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা আগুন সন্ত্রাসসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়। সেখানে অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, ‘ভাস্কর্য কোনও মূর্তি না। ভাস্কর্য যে কোনও দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। একটি জাতির গৌরব গাঁথা সেই দেশের জাতীয় নেতা, বীর ও সংগ্রামের চিত্র ভাস্কর্যের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। যুগের পর যুগ যে কোনও দেশের ভাস্কর্যসমূহ জাতির ঐতিহ্য ধরে রাখে।’

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের নেপথ্য ও মদদে ইসলামের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে তা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে।’

এই সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, ডা. আব্দুস সালাম, কাজী মফিজুল হক, হাজি শাহাবুদ্দিন, যুগ্ম-সম্পাদক রাশিদা হক কনিকা, রফিক ফরাজী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন শাহীন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের