শাহবাগে নামলেই অ্যারেস্ট, বলেই ছাত্রদের বাসে তুলে দিলো পুলিশ

ঢাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯

মাদ্রাসা ছাত্রদের গাড়িতে তুলে দিচ্ছে পুলিশ ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট’– একথা বলেই রাজধানীর শাহবাগে বাস থেকে নামামাত্রই কয়েকজন মাদ্রাসার ছাত্রকে ফের বাসে তুলে দিলো পুলিশ৷ শুক্রবার (৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে৷ 

দুপুর থেকেই শাহবাগ এলাকা ও এর আশপাশে পুলিশ সদস্যদের সক্রিয় অবস্থান ছিল৷ জুমার নামাজের পর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির পূর্ব ঘোষণা ছিল৷ মুক্তিযুদ্ধমঞ্চ ও ছাত্রলীগ দ্বারা আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিমের অবমাননার  প্রতিবাদে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়৷ রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্যেই ওই কর্মসূচি হওয়ার কথা ছিল৷ এজন্য দুপুর থেকেই শাহবাগ, কাটাবন ও বাইতুল মোকাররম এলাকায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ 

মাদ্রাসা ছাত্রদের গাড়িতে তুলে দিচ্ছে পুলিশ

জুমার নামাজের পরপরই কয়েকজন মাদ্রাসা ছাত্র একটি বাস থেকে শাহবাগ মোড়ে নামে৷ এসময় সেখানে উপস্থিত পুলিশ তাড়াহুড়ো করে তাদের ফের ওই বাসে তুলে দেন৷  এক পুলিশ সদস্য ছাত্রদের উদ্দেশে বলেন, ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট৷’ 

বাসে তুলে দেওয়া তিন থেকে চার জন ছাত্রের নাম পরিচয় জানা যায়নি৷ পুলিশ তাদের বাসে তুলে দেওয়ার পর চলন্ত বাসে করে তারা সায়েন্সল্যাবের দিকে চলে যায়৷ তাদের মাথায় ছিল টুপি পরনে বিভিন্ন রঙের পাঞ্জাবী-পায়জামা ছিল৷ 

শাহবাগে পুলিশের অবস্থান

এ ঘটনার সময় পুলিশ টিমের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ৷ জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি৷ কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিতের চেষ্টা করছি৷’

/এসআইআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী