বেতনের দাবিতে ডিএসসিসি শ্রমিকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৫

বকেয়া বেতনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবে দফতরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে দক্ষিণ নগর ভবনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, তারা নিয়োগপত্র পেয়ে গত বছরের জুন মাস থেকে দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা করে ডিএসসিসি। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দফতরে সংযুক্ত করা হয়। সে থেকে নিয়মিত হাজিরা নেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না।

তারা আরও জানান, সচিব দফতরে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্ব পালন করলেও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা বিপদে রয়েছেন।

তারা আরও জানান, বেতন না হওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা শ্রমিকদেরকে কোনও কিছুই জানায়নি। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে অবস্থান করেন।  বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও ডিএসসিসি সচিব ফোন ধরেননি।

তবে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বেতন পাচ্ছে না এটা ঠিক না। আমাদের বিভিন্ন স্থানে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। সে কারণে একটু দেরি হচ্ছে। এই সমস্যা দূর হতে আরও একটু সময় লাগবে বলেও জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের