ডিএনএ রিপোর্ট দ্রুত না পেলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ২১:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:০৮

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর ডিএনএ টেস্ট রিপোর্ট দ্রুত না পেলে দেশব্যাপী বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন ‘স্টুডেন্ট এগেইনস্ট রেপ’ ব্যানারের শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পান্থপথ মোড়ে এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শ্রাবণ ইসলাম বলেন, আমরা শুধু মাস্টারমাইন্ডের শিক্ষার্থীর ধর্ষণের প্রতিবাদ করতে এখানে দাঁড়াইনি। এই ব্যানারে আমরা নির্যাতনের শিকার হওয়া সব শিক্ষার্থী ও নারীদের পক্ষে হয়ে দাঁড়িয়েছি। তবে সাম্প্রতিক সময়ে আলোচিত এই ঘটনায় ডিএনএ টেস্ট নিয়ে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আগামী ১৫ দিনের মধ্যে যদি এই ডিএনএ রিপোর্ট জমা না দেওয়া হয়। তাহলে সারাদেশে শিক্ষার্থীরা আন্দোলনে নামবে, বিক্ষোভ করবে। এই ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব।

প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থা করে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেন।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের