উত্তরের দুই, দক্ষিণের এক ওয়ার্ডে এডিস মশা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ ও ১৬ এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে এডিস মশার উপস্থিতি বেশি পাওয়া গেছে। রবিবার ( ৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল এবং এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির জরিপে ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, এই তিন ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স (এডিস মশার ঘনত্বের পরিমাপ) সূচক হচ্ছে ১৬ দশমিক ৬৭।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ, রোগ নিয়ন্ত্রণ শাখার অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবায়েদুর রহমান ও ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরিফ আহমেদ ও আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন উপস্থিত ছিলেন।

গত ১৮ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ধরে ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থানে এই জরিপ চালানো হয়েছে। ডিএসসিসির ৫৯টি এবং ডিএনসিসির ৪১টি স্থানের মোট ৩ হাজার বাড়িতে জরিপ চলে।

জরিপে তিন হাজার বাড়ির মধ্যে ১২৪টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, বাকি ২ হাজার ৮৭৬টি বাড়িতে লার্ভা পাওয়া যায়নি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল এবং এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর মশার কিছুটা কম।
আমরা জনসচেতনতা তৈরি করতে বেশকিছু উদ্যোগ নিয়েছি। সিটি করপোরেশনও মশা নিধনে কার্যক্রম চালিয়ে। এ কারণে মশা কিছুটা নিয়ন্ত্রণে আছে।

প্রবন্ধে তিনি জানান, মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশন এলাকা নিয়ে তিন নম্বর এবং গুলশান, বনানী, নিকেতন এলাকা নিয়ে ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড গঠিত।

আর ডিএসসিসির ৩৬ নম্বর ওয়ার্ড হচ্ছে পুরান ঢাকার রাধিকামোহন বসাক লেইন, আওলাদ হোসেন লেইন, কোর্ট হাউজ স্ট্রিট, শাঁখারিবাজার এবং রায় সাহেব বাজার এলাকা নিয়ে।

ডা. আফসানা আলমগীর খান বলেন, এর আগে বর্ষা মৌসুমে চালানো জরিপে, ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর, পাইকপাড়া ও মধ্য পাইকপাড়া এলাকায় বিআই পাওয়া গেছে ৪৩ দশমিক ৩ এবং ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের মীর হাজারিবাগ, ধোলাইপার ও গেন্ডারিয়া এলাকায় সর্বোচ্চ বিআই ৪০ পাওয়া গিয়েছিল।

জরিপের ফলাফল জানিয়ে তিনি বলেন, দুই সিটি করপোরেশনের কোনও এলাকার ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি পাওয়া যায়নি। ডিএনসিসির আটটি এবং ডিএসসিসির ছয়টি স্থানে ব্রুটো ইনডেস্ক ১০ এর বেশি পাওয়া গেছে। ডিএনসিসির ১৯টি এবং ডিএসসিসির ৩৭টি স্থানের ব্রুটো ইনডেক্স ১০ এর নিচে। ব্রুটো ইনডেক্স শূন্য পাওয়া গেছে ডিএনসিসির ১৪ এবং ডিএসসিসির ১৬টি স্থানে।

যেসব স্থানে এডিস মশার পাওয়া গেছে তার মধ্যে ৫১ দশমিক ৩৪ শতাংশই বহুতল ভবন। এছাড়া ২০ দশমিক ৩২ শতাংশ নির্মাণাধীন ভবন, ১২ দশমিক ৮৩ বস্তি এলাকা, ১২ দশমিক ৫৭ শতাংশ একক ভবন এবং ২ দশমিক ৯৮ শতাংশ খালি জমি।

তবে বর্ষা পরবর্তী জরিপটি ডিসেম্বর মাসের শুকনো সময়ে হয়েছে। এ কারণে বৃষ্টিপাত না থাকায় মশার উপস্থিতি কম পাওয়া গেছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

মশার লার্ভা ছয় মাস পর্যন্ত সুপ্ত থাকে জানিয়ে তিনি বলেন, এ কারণে বৃষ্টি হলেই আবার ডিম ফুটে উঠবে। এডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের