রাজস্ব আদায় বাড়াতে ডিএসসিসি মেয়রের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৭:৩৪আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:৩৪

প্রকল্প নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণ বাড়াতে  সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নগর ভবনে মেয়র হানিফ অডিটরিয়ামে সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের  কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাজস্ব সম্মেলনে  ডিএসসিসির মেয়র তাপস এই নির্দেশনা দেন।

ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা পূর্বে অনেক কিছুই পারিনি।  অনেক সীমাবদ্ধতার মধ্যেই ছিলাম। কারণ, আমরা রাজস্ব আহরণ করতে পারিনি। আমাদেরকে সরকারের মুখাপেক্ষী হতে হয়েছে। আমাদেরকে প্রকল্পনির্ভর হয়ে চলতে হয়েছে। আমরা প্রকল্প জমা দেই, তারপর সরকার  অর্থ দেয় এবং  অর্থ ছাড় দেওয়া হয়। তারপর আমরা কাজ করি। এই প্রকল্পনির্ভরতা  কমাতে হবে। নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এজন্য আমাদের অবশ্যই রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘আপনারা উপলব্ধি করেছেন যে, আমাদের ট্রেড লাইসেন্সের সংখ্যা মাত্র ২ লাখ ১৮ হাজার। এটা পর্যাপ্ত নয়, অপ্রতুল। এর বাইরে ব্যাপক সংখ্যক মানুষ এই শহরে ব্যবসা করছে। কিন্তু আমাদের করের আওতায় আসেনি। সুতরাং, তাদেরকে করের আওতায় আনতে হবে। তেমনই পৌর করের (হোল্ডিং ট্যাক্স) সংখ্যা মাত্র এক লাখ ৮৩ হাজার। এই সংখ্যাটা অনেক পূর্বের মনে হচ্ছে। এ সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। সুতরাং, হোল্ডিং ট্যাক্সের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা এবং ট্রেড লাইসেন্সের জন্য ২০০ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা  দিয়েছি, সেটি আদায়যোগ্য।  সবাই মিলে ঐকবদ্ধ হয়ে সুষ্ঠুভাবে যদি কাজ করি, তবে সেটি শতভাগ আদায় করা সম্ভব।’

রাজস্ব আহরণের নতুন লক্ষ্যমাত্রা এমন কোনও অসম্ভব লক্ষ্যমাত্রা নয়, উল্লেখ করে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘আমরা যেটা বঞ্চিত হচ্ছি, সেটাই  আদায় করতে চাচ্ছি। আমাদের যেটা প্রাপ্য সেটাই আদায় করতে চাচ্ছি। আমাদের বিদ্যমান লোকবল দিয়েই সেটা আদায় করা সম্ভব। তারপরও আপনারা যে দাবি-দাওয়া দিয়েছিলেন, সেগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আপনাদের পদোন্নতি পর্ব শেষ। সামনের বছর আবারও পদোন্নতি পর্ব করবো।  এছাড়া আমাদের জনবলের যে সংকট রয়েছে, অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে, সেটাও  পূরণ করবো। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করে দিতে হবে।’

মেয়র বলেন, ‘আমি দুষ্টের দমন, শিষ্টের লালনে বিশ্বাস করি। যিন ভালো করবেস,যিনি সংস্থাকে আপন মনে করে কাজ করবেন, তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। তাকে প্রণোদনা দেওয়া হবে। কিন্তু যিনি অন্যায় করবেন, মানুষকে হয়রানি করবেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে — সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন।’

তাপস আরও বলেন, ‘আমরা যত বেশি রাজস্ব আহরণ করতে পারবো, ততবেশি নাগরিক সেবা বৃদ্ধি করতে পারবো। একইসঙ্গে আপনাদের সুযোগ-সুবিধা বলেন, বা কাজের পরিবেশ বলেন,বা মানসম্মান যা-ই বলেন না কেন,সবই বৃদ্ধি পাবে।’

করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় এই সম্মেলনে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও সচিব আকরামুজ্জামান বক্তব্য রাখেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের