পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্সের নিবন্ধন না দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৭:২২ আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:২২

জনস্বাস্থ্য সুরক্ষা ও নার্সিং পেশার মান রক্ষায় কোনোভাবেই কারিগরি বোর্ডের অধীনে থাকা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছেন তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই  দাবি জানানো হয়। যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশন।

তাদের অন্যান্য দাবি হচ্ছে— পরিবার কল্যাণ পরিদর্শকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।  গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন— জাতীয় ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোসিয়াল মেডিসিনসহ (নিপসম) বিভিন্ন প্রতিষ্ঠানে নার্স-চিকিৎসক একই কারিকুলাম ও সিলেবাসে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করলেও নার্সরা যেমন চিকিৎসকদের সনদ বা লাইসেন্স দাবি করতে পারেন না, ঠিক তেমনি এসএসসি পাস ভিন্ন প্রতিষ্ঠানের, ভিন্ন কারিকুলামের ও ভিন্ন কোর্সের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সমমানের নিবন্ধন দাবি সম্পূর্ণ অযৌক্তিক, বেমানান ও বেআইনি। এমন কোনও কিছু ঘটলে নার্সিং সেক্টর চলমান উন্নয়নের জন্য হুমকিতে পড়বে। যা নার্স সমাজ কোনো দিন মেনে নেবে না।

তারা বলেন, তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরাও দেশের নাগরিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনৈতিক ও হটকারী সিদ্ধান্তের কারণে তাদের জীবনও আজ বিপন্ন। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশের কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে অনুরূপ পদ রয়েছে যেমন— পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট, পেশেন্ট কেয়ার অ্যাটেন্টেন্ড ইত্যাদি। আমরা তাদের শিক্ষাগত যোগ্যতা, কারিকুলাম ও সিলেবাস বিবেচনা করে তাদের কোর্সের নাম ও সনদের নামানুসারে গ্রহণযোগ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে পেশাগত লাইসেন্স/ নিবন্ধন দেওয়াসহ মাঠপর্যায়ে পেশাগত কাজের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিজা আক্তার, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি শারমীন আক্তার এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি তাওহীদ সৌরভ প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত