উত্তরায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ তৈরি করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৭:৫৯ আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:৫৯

রাজধানীর উত্তরায় ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ নামে একটি মঞ্চ স্থাপন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

সোমবার (২২ মার্চ) উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘রাজনীতির মহাকবি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী প্রজন্মের কাছে একটি বার্তা দিতে চাই, লাল সবুজের পতাকার পেছনে যে মানুষটি আছেন, যে মহাকবি আছেন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের কাজ আমরা শুরু করেছি। এই ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ‘রাজনীতির মহাকবি’ শিরোনামে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, আদর্শ, দর্শন, রাষ্ট্রচিন্তা ও ছয় দফার ওপর এক চিত্রপ্রদর্শনী আজ থেকে শুরু হলো। দিন- রাত এটি খোলা থাকবে তরুণ প্রজন্মসহ সবাই এই আয়োজন ঘুরে দেখে অনেক কিছু শিখতে, জানতে পারবে বলে আমরা আশা করছি।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকদিন আগে উত্তরার খিদির খালে গিয়েছিলাম, দেখলাম ডান দিকে বাম দিকে, কিন্তু মাঝখানে খালটি নেই। এটি দখল করে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ এলাকাবাসীকে নিয়ে আমরা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছি। যতই ক্ষমতাশীল হোক না কেন, কোনও খাল বা মাঠের জায়গা কেউই দখল করতে পারবে না।’

তিনি বলেন, ‘খিদির খাল উদ্বারের সময় স্থানীয় এলাকাবাসী, জনগণের যে সম্পৃক্ততা দেখেছি, তা থেকেই বলতে চাই— আমাদের কোনও খালের জায়গা কেউ দখল করে নিতে পারবে না। কেউ পারবে না কোনও মাঠ দখল করতে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠ, খাল সবগুলোই ফিরিয়ে দিতে চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহম্মাদ হাবিব হাসান, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
সর্বশেষ খবর
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটলো
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ
চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
কী, কেন, কীভাবে চীন কেন গড়ছে স্বর্ণের পাহাড়?
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
ওসমানী বিমানবন্দরে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে