মার্কেট খোলার বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১২:১১আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১২:১১

চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট খোলা রাখার জন্য সরকারের প্রতি বেশ কয়েকটি দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। সরকার এসব দাবি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে, দ্রুত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত দেবে বলে আশাবাদ জানিয়েছেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) সকালে চাঁদনি চক মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।

মার্কেট খোলার বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় ব্যবসায়ীরা তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা প্রতিপালন করবো। ১০ টা থেকে ৫ টা পর্যন্ত আমরা মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছি। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে আমরা পালন করবো। সরকার দ্রুত মার্কেট খুলতে নির্দেশ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিজাম উদ্দিন আরও বলেন, আপাতত মার্কেট বন্ধ থাকবে। তবে বন্ধ থাকার সময়, আমাদের আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। গত বছরের আর্থিক ক্ষতি আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি।

নিউ মার্কেট এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার মার্কেট খোলার কথা শুনতে পেয়ে সকাল থেকেই শ্রমিক ও কর্মচারীরা নিউমার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। মার্কেট খোলা থাকলে ব্যবসা-বাণিজ্য হবে এবং সামনে ঈদ রয়েছে। বেচাকেনা না হলে কিংবা দোকান বন্ধ থাকলে পরিবার নিয়ে অর্থকষ্টে অনাহারে থাকতে হবে বলে জানান তারা।

/আরটি/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী