নির্ধারিত সময় দোকান বন্ধ ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ২১:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৪০

সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্বে রয়েছে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন তারা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রাজধানীর ফার্মগেট তেজকুনিপাড়া, রামপুরা কাঁচাবাজার ও হাতিরঝিলের মধুবাগবাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা ও কেনাকাটায় স্বাস্থ্যবিধি নিশ্চিত না মানায় জরিমানা করেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠানসহ ১৩টি মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা সংক্রমণরোধে দেওয়া বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিতে কাজ চলছে। মানুষ আগে থেকে সচেতন হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটাই উদাসীন তারা।

নির্ধারিত সময় দোকান বন্ধ ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা এদিকে ঢাকা জেলা প্রশাসনের অপর একটি অভিযান পরিচালিত হয় রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অহেতুক বাইরে ঘোরাফেরার অপরাধে চার জনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি করোনার সংক্রমণ যেন না বাড়ে, সেজন্য জনগণের দোরগোড়ায় গিয়ে আমরা কাজ করছি। নিজেদের নিরাপত্তা বিষয়টি নিজেদেরকেই ভাবতে হবে। কেউ করোনা আক্রান্ত হলে তিনি তার পরিবার, তার সমাজকেও সংক্রমিত করবেন। জরিমানা করে সচেতন করা সম্ভব হবে না জনসাধারণকে, এজন্য নিজেদের মধ্যে সচেতনতাবোধ জাগাতে হবে।

/আরটি/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের