খিলক্ষেতে এক শিশুকে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৭:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৭:৪৬

রাজধানীর খিলক্ষেতে রনি (১১) নামে শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশটি দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রনির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। সে পরিবারের সঙ্গে খিলক্ষেত এলাকায় থাকত। রনি চা ও মাস্ক বিক্রি করতো। তারা বাবা রায়হান পেশায় রাজমিস্ত্রি।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান জানান, গত ১৬ এপ্রিল বিকেলে রনিদের পাশের রুমে বাসিন্দা ফয়েজ মিয়া তার মেয়েকে মারধর করছিলো। সে সময় রনি তাকে বাধা দিতে গেলে ফয়েজ একটি পুতুলের হাতল দিয়ে সজোরে আঘাত করে, যা রনির বুকে লাগে। এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রনি প্রথমে বিষয়টি না জানালেও যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে তার মাকে জানায়। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। গত মঙ্গলবার (২০ এপ্রিল) তার অবস্থার অবনতি হলে খিলক্ষেতস্থ আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঐদিন দিবাগত রাত সাড়ে বারোটায় রনির মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহটি বাসায় নিয়ে যায়।

শিশুটির চাচা অহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি রনির পরিবার জানার পর থেকে ফয়েজ মিয়া পলাতক রয়েছে। তাকে হত্যার অভিযোগ করেন তিনি।

/এআরআর/এআইবি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম