মুসা ম্যানশনের মালিকসহ বেশ কয়েকজনের নামে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২৩:৩৩

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে বলে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ফকির।

তিনি বলেন, ‘ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়। অবহেলা জনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক দ্রব্য রাখার দায়ে হাজী মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহমেদ এবং সেখানে থাকা কেমিক্যাল গোডাউন ও খুচরা ব্যবসায়ীদের নামোল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’

শাহিন ফকির আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম নিহতের স্বজন কেউ থানায় মামলা করতে আসেন কিনা। তারা কেউ আসতে অপারগতা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।’

প্রসঙ্গত, শুক্রবার ভোরে আরমানিটোলা এলাকার হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ভবনের কেয়ারটেকারসহ ৪ জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া ২১ জন আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: মুসা ম্যানশন সিলগালা, সকল রাসায়নিক দ্রব্য অপসারণ

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের