সিন্দুকে টাকা রেখে লাভ হবে না: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৭:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:০৫

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনায় মানুষের দুর্দশা লাঘবে প্রথম ধাপ হলো— কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসা। আড়াই কোটি দুস্থ পরিবারের জন্য এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সঞ্চিত টাকা দরিদ্রের কাজে ব্যবহার করতে হবে।’

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত ‘করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে হকার, শ্রমিক ও বেকার সাংবাদিক ভাইদের খাদ্য সহায়তা কর্মসূচি -২০২১’ এর উদ্বোধন করতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি প্রশাসনকে ব্যবহার করে কর্মহীন, অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পাঠিয়ে দেওয়ার আহ্বান জানান।

দেরিতে হলেও ভ্যাকসিন তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য জাফরুল্লাহ চৌধুরী সরকারকে ধন্যবাদ জানান।

এসময় তিনি অনুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে দেশে ফিরিয়ে এনে ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকারকে অনুরোধ করেন। 

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র ২০২০ সালের ন্যায় পুনরায় অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছে। সীমিত সামর্থ্যের মধ্যে প্রথম পর্যায়ে ঢাকা, গাজীপুর, আশুলিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীর ৬০০ পরিবারের জন্য এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। বিতরণের তালিকায় রয়েছেন হকার, শ্রমিক, অসহায় মানুষ এবং কর্মহীন সাংবাদিকরা।

প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে একটি পরিবারের এক মাস চলার মতো খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি খাদ্য প্যাকে রয়েছে ২০ কেজি চাল, ৪ কেজি আটা, ৫ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল, ৮০ গ্রাম সরিষার তেল এবং ৩০ গ্রাম শুকনা মরিচ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত ও সাংবাদিক নেতা শফিউল আলম দোলন। ত্রাণ বিতরণ কর্মসূচির পরিচালনায় ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম