নির্মাণাধীন দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৮:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮:১৪

রাজধানীর তুরাগ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সোহাগি (৮) নামে ঘুমন্ত এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি স্থানীয় স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চকদাইচা গ্রামের কৃষক সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে রাজধানীর কামারপাড়ায় থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিশুটির মামা আজাদ জানান, তুরাগ এলাকার কামারপাড়ায় একটি ষষ্ঠ তলা নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ চলছিল। সে সময়ে ঐ ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়ে পাশের একটি টিন সেট বাসায় ঘুমিয়ে থাকা শিশুটির ওপর। এতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পৌনে ২টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের