পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনের ৯৮ ভাগই ঝুঁকিপূর্ণ

রিয়াদ তালুকদার
৩০ এপ্রিল ২০২১, ০০:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৪:৫৬

পুরান ঢাকার তিনটি কর অঞ্চলে কেমিক্যাল গোডাউন রয়েছে একহাজার ৯২৪টি। এরমধ্যে ৯৮ শতাংশ গোডাউনই মাঝারি ধরনের ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল গোডাউনের এই  তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসসিসির  পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে তালিকাটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে করপোরেশনের দায়িত্বশীল সূত্র।

নাম প্রকাশ না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, পুরান ঢাকার কর অঞ্চল ৩, ৪ ও  ৫ এলাকায় অনুসন্ধান চালিয়ে ১৯২৪টি  কেমিক্যাল গোডাউনের সন্ধান পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই কর্মকর্তা জানান, তালিকা অনুযায়ী, কর অঞ্চল-৩ এ ১৩০১টি, কর অঞ্চল-৪ এ  ৫৮৫টি এবং কর অঞ্চল-৫ এ ৩৮টি কেমিক্যাল  গোডাউন রয়েছে। এর মধ্যে কর অঞ্চল-৩ ইসলামবাগে পাঁচশো’র মতো কেমিক্যাল গোডাউন রয়েছে।

 আরমানিটোলায় আগুনে পোড়া হাজী মুসা ম্যানশন, এই ভবনেও ছিল কেমিক্যালের গোডাউন তিনি বলেন, কেমিক্যালের ধরন এবং ঝুঁকির মাত্রা বিবেচনায় মাঝারি আকারের ঝুঁকিতে থাকা কেমিক্যাল গোডাউনের সংখ্যা রয়েছে ৯৮ শতাংশ। অতি ঝুঁকিপূর্ণ ০.৫ শতাংশ, নিম্ন ঝুঁকিপূর্ণ গোডাউনের সংখ্যা ১.৫ শতাংশ।’ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে এসব তথ্যসহ গোডাউনে রাখা রাসায়নিক দ্রব্যাদির ধরন উল্লেখ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই তালিকাটি পর্যবেক্ষণ করে মন্ত্রিপরিষদ বিভাগ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান তিনি।

জানা গেছে, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে এই তালিকা তৈরি করে। পরে তাদের মূল্যায়নসহ গত ২৬ এপ্রিল তালিকাটি সিটি করপোরেশনে পাঠানো হয়। এরপর যাচাই শেষে বৃহস্পতিবার সিটি করপোরেশনের পক্ষ থেকে তালিকাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এই তালিকা তৈরিতে সহায়তা করেছে বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিস, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

এর আগে গত বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের তালিকা তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে চলতি বছর জানুয়ারি মাসে সেই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।  তখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কেমিক্যাল গোডাউনের ধরন উল্লেখ করে আবারও তালিকা পাঠাতে বলা হয়। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কেমিক্যালের ধরন উল্লেখসহ সর্বশেষ  একহাজার ৯২৪টি গোডাউনের এই তালিকা তৈরি করা হয়।

/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর লালবাগ কেল্লা
হালখাতা: পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছে ঐতিহ্য রক্ষার দায়
পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী