অর্ধেকের বেশি মানুষের খাবার নাই: জাফরুল্লাহ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৭:২৬আপডেট : ০৩ মে ২০২১, ১৭:২৬

গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের অর্ধেকের বেশি মানুষের খাবার নাই। গণপরিবহন বন্ধ, অথচ প্রাইভেট গাড়ি চলছে। দেশের দরিদ্র মানুষ না খেয়ে আছে। জেএসডি’র এই উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ। তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানাই।

সোমবার (৩ মে) বিকালে ধানমন্ডিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র' উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ বলেন, ‘আপনাদের কোনও সমস্যা হলে আসবেন। অল্প খরচে আমরা চিকিৎসা করবো। দরিদ্র মানুষের জন্য আমাদের সেবার দরজা খোলা।’

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেএসডির কার্যকরী সভাপতি সা ক ম আনিসুর রহমান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক  কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, আবুল মোবারক, হাজী আখতার হোসেন ভুইয়া, মোশাররফ হোসেন, আবদুল মান্নান ভুইয়া, মুশফিকের রহমান সাজু, ইসমাইল হোসেন প্রমুখ অংশগ্রহণ করে ত্রাণ বিতরণ করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি