ঈদের আগে দাবি না মানলে কঠোর কর্মসূচি: শ্রমিক ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৫:১৮আপডেট : ০৪ মে ২০২১, ২০:১৪

ঈদের আগে গণ ও পণ্যপরিবহন চালু করে দেওয়াসহ পূর্ব ঘোষিত তিন দফা দাবি পূরণ করা না হলে শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ হুঁশিয়ারি দেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দূর পাল্লার গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচল ঘোষণা করাসহ তিন দফা দাবি আদায়ে আজ সারাদেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

এর আগে গত ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে পরিবহন চালু করে দেওয়ার জন্য ফেডারেশনের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে- স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস’র চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এসব দাবি বাস্তবায়নে গত ২ মে রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও মঙ্গলবার (৪ মে) সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত শ্রমিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু। এতে সাধারণ সম্পাদক ওসমান আলী বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, ‘লকডাউনের কারণে পরিবহন শ্রমিকরা অনেক কষ্টে আছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা দূরপাল্লার গণপরিবহন চলাচলের অনুমতি চাই। পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে পণ্য সহায়তা প্রদান করার জন্য ১০ টাকায় ওএমএস’র চাল বিক্রির দাবি জানাচ্ছি। ঈদের আগে আমাদের দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।’

এসময় ফেডারেশনের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা হালকা যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ডভ্যান চালক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, মিরপুর সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

দুপুরে ফেডারেশনের দফতর সম্পাদক বাদল চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসক মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। এজন্য ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের কর্মসূচি পালন করায় শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের