অসহায়দের পাশে ‘মানবতার ডাকঘর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৯:২৯আপডেট : ০৪ মে ২০২১, ১৯:৫৫

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বার্তা নিয়ে অসহায় মানুষদের জন্য চালু করা হয়েছে ‘মানবতার ডাকঘর’। সেই ডাকঘরের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি মোবাইল ফোন নম্বর ((০১৭১১৩২২৭৭০)। এই নম্বরে ফোন করে অসহায় কোনও মানুষ তাদের সমস্যার কথা জানালেই তার ঘরে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য অনুষঙ্গ। এমনকি রাতের বেলাও অনেকটা গোপনে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। রাজধানী ঢাকার দারুস সালামে এমনই একটি মানবতার ডাকঘর খুলেছেন কাজী ফরিদুল হক হ্যাপী। অহহায়দের সহায়তার উদ্যোগ ‘মানবতার ডাকঘর’

জানা গেছে, রাজধানী বাংলা কলেজ থেকে এমবিএ করা কাজী ফরিদ রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি বর্তমানে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনার প্রথম ঢেউয়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়ানো অনেকের সঙ্গে তিনিও যুক্ত হয়েছিলেন। আছেন এখনও। কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসব অসহায় মানুষের এসে দাঁড়িয়েছেন। অসহায় মানুষদের জন্য চালু করেছেন ‘মানবতার ডাকঘর’। 

জানতে চাইলে কাজী ফরিদুল হক হ্যাপী জানান, ‘মানুষ তো মানুষের জন্য। জীবন জীবনের জন্য। সে বার্তা নিয়েই আমরা সামর্থ্য অনুযায়ী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে সমাজের অনেকেই অসহায় হয়ে পড়েছেন, তারা কেউ মুখ খুলে বলতে পারছেন, আবার কেউ পারছেন না। মূলত যারা বলতে পারছেন না, আমরা চেষ্টা করছি তাদের খুঁজে খুঁজে কিছুটা হলেও সাহায্য করতে।’ 

 

 

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম