মাস্ক না পরায় মেয়র আতিকের অ্যাকশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৭:০৮আপডেট : ০৫ মে ২০২১, ১৭:১০

মাস্ক না পরে দোকানে অবস্থান করায় রাজধানীর গুলশান এলাকার দুটি দোকান সাময়িক বন্ধ করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (৫ মে) রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় মেয়রের সঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। অভিযানকালে মার্কেট, শপিংমল, বিপণি বিতানগুলোতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তা দেখা হয়।

শুরুতেই মেয়র তার অভিযানকারী সদস্যদের নিয়ে গুলশান-১ নম্বরে ‘গুলশান শপিং সেন্টারে’ আকস্মিকভাবে যান। প্রথমে মার্কেট পরিদর্শন করে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র। এরপর গুলশান শপিং সেন্টারের এমএম ট্রেডিং সেন্টারের সামনে আসলে দেখতে পান একজন ক্রেতা সেখানে মাস্ক না পরে দোকানে অবস্থান করছেন। এসময় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিলে ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেন। এরপর একই অপরাধে গুলশান হার্ডওয়ারও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

এসময় মেয়র বলেন, আপনারা দেখেছেন অনেকেই আমাকে দেখে মাস্ক পরেছে। আমার বার্তা হচ্ছে, যে দোকানে বিক্রেতা হোক বা ক্রেতা হোক মাস্ক পরে না থাকে সে দোকান বন্ধ করে দেবো। আজ আমরা বিভিন্ন জায়গায় যাবো দেখে অনেকেই তার দোকান বন্ধ রেখেছে। আমরা যেকোনও সময় যেকোনও জায়গায় অভিযান করবো।

মেয়র বলেন, আমি যদি সুরক্ষিত থাকি, আমার পরিবার সুরক্ষিত থাকবে। পরিবার সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে।

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম