জাতীয় মসজিদে ঈদের ৫ জামাত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ১১:৪৫আপডেট : ১৩ মে ২০২১, ১১:৪৫

এবারের ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদ জামাতের জন্য বড় ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সবধরনের স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে জাতীয় মসজিদে গিয়ে দেখা গেছে, মসজিদের খাদেমরা ধোয়া মোছার কাজ করছেন। কেউ ঝাড়ু দিয়ে ময়লা অপসারণ করছেন। আবার কেউ কেউ মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। আবার কেউ পানি ছিটাচ্ছেন। তবে আজ ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে গতকালের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।

জানতে চাইলে মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল যদি চাঁদ দেখা যেতো তাহলে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতো। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। গতকালকেই বড় ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। মসজিদের সাততলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত জীবাণুনাশক দেওয়া হয়েছে। আজ আবারও আমরা ধোয়া মোছার কাজ করছি।

তিনি আরও বলেন, আগামীকাল ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবে। এছাড়া একটি কাতার বাদ দিয়ে অন্য কাতারে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড সানিটাইজার থাকবে। অজুখানায় পর্যাপ্ত পানি ও সাবান রাখা হবে। আমরা মানুষকে আহ্বান জানাবো- তারা যেন মাস্ক পরে মসজিদে প্রবেশ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের