নেতা চলে যাওয়ার পর ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৬:২২আপডেট : ১৪ মে ২০২১, ১৬:৪৮

স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা পরিবহন চালুর দাবিতে ঈদের দিন শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাস টার্মিনালগুলোতে অবস্থান ধর্মঘট ঘোষণা করেছিল মালিক ও শ্রমিকরা। ঘোষণা অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে কর্মসূচি শুরু হলেও শ্রমিক নেতারা বক্তব্য দেওয়ার পরপরই ফাঁকা হয়ে যায় টার্মিনাল

এর আগে সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান গাবতলী বাস টার্মিনালে আসেন এবং শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর তিনি চলে যান। তার চলে যাওয়ার পর শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও গাবতলী বাস টার্মিনাল এলাকা ত্যাগ করেন। সকাল ১১টার দিকে দেখা যায়, ৭/৮ জন শ্রমিক ও মালিক বসে আছেন।।

বক্তব্য রাখছেন শাজাহান খান সাড়ে ১১টার দিকে দেখা যায়, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে। পরে একজন এসে চেয়ারগুলো নিয়ে যান।

প্রসঙ্গত, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে ঈদের নামাজ শেষে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক-মালিকদের অবস্থান কর্মসূচির সময় ধার্য ছিল।

গাবতলী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সুবর্ণ পরিবহনের মালিক লাভলু বলেন, ‘আমাদের অনুষ্ঠান শেষ। তবে ১২টা পর্যন্ত অবস্থান করার কথা থাকলেও অনেকেই চলে গেছেন। আমরাই বসে আছি, কিছুক্ষণ পর চলে যাবো।’

গাবতলী টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের অবস্থান কর্মসূচি মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায়নি কোনও শ্রমিককে। কয়েকজন অভিযোগ করে বলেন, নেতাদের সঙ্গে যারা এসেছেন, তারা কেউই শ্রমিক না। তারা অনেকেই বহিরাগত। আজ তারা এসেছেন শুধু নেতাদের মুখ দেখাতে।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম