বাসে পাওয়া একলাখ টাকা মালিককে ফেরত দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৯:০৬আপডেট : ২৬ মে ২০২১, ১৯:২৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘স্বাধীন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সিটের নিচে পড়েছিল এক লাখ ২১ হাজার টাকা। যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে কিনা, তা চেক করার সময় সেই টাকা পান মোহাম্মদপুর ট্রাফিক পুলিশ। এরপর প্রকৃত মালিককে সেই টাকা ফিরিয়ে দেয় পুলিশ।

বুধবার (২৬ মে) সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলায় চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিল দায়িত্বরত ট্রাফিক পুলিশ। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।

তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী হানিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ওঠানো হয় কিনা, ভাড়া বেশি নেয় কিনা, এসব দেখার জন্য বসিলা মোড়ে একটা চেকপোস্ট স্থাপন করি। তখন পুলিশ সদস্যরা স্বাধীন পরিবহনের একটি বাসে ওঠেন। তারা একটি সিটের নিচে ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগের ভেতরে টাকা দেখতে পান। কিন্তু বাসে থাকা যাত্রীরা কেউই ব্যাগটির মালিক বলে দাবি করেননি। এরপর বাসের স্টাফ ও যাত্রীদের সামনে টাকা গুনে পুলিশ নিশ্চিত হয় সেখানে এক লাখ ২১ হাজার টাকা রয়েছে।’

তিনি বলেন, ‘ওই টাকা মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ মালিককে পেয়ে টাকা ফেরত দেয়।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাকার প্রকৃত মালিক আবু রায়হান একজন শিক্ষার্থী। তিনি মোহাম্মদপুর থানায় এসে উপযুক্ত প্রমাণ দিয়েছেন। তারপর তাকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এর আগে আবু রায়হান বসিলা বাসস্ট্যান্ডে গিয়ে ফেলে আসার টাকার ব্যাগের খোঁজ করেন। তখন বাসস্ট্যান্ডের লোকজন তাকে মোহাম্মদপুর থানায় পাঠান। বিকালে তিনি থানায় এসে টাকা বুঝে নেন।

এ সময় টাকার মালিক আবু রায়হান পুলিশকে ধন্যবাদ জানান।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের