রবির বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন নজরুলের নাতনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৪:৫১আপডেট : ২৯ মে ২০২১, ১৪:৫১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করায় মোবাইলটেলিকম কোম্পানি রবির বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন নজরুলের নাতনি খিলখিল কাজী। অনুমতি ছাড়া গান ব্যবহার এবং ঠিকমতো রয়্যালটি না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তবে রবি বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের ছবি। নজরুলের নাতনি লিখেছেন, ‘যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনেন না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’

পরে শুক্রবার রবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।’

নজরুলের নাতনি খিলখিল কাজী বাংলা ট্রিবিউনকে বলেন, রবি একইসঙ্গে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর দু’জনকেই অপমান করেছে। তাদের পোস্ট থেকে বোঝা গেলো, তারা দু’জনকে চেনে না। কী ধৃষ্টতা, এই ভুলের জন্য ক্ষমা চাইতে তাদের কয়েকদিন লেগে গেলো।

তিনি আরও বলেন, আমি মানহানি মামলা করবো। দাদুকে তারা অপমান করেছে। তাদের আইনি নোটিশও পাঠাবো। এরপর জবাব না দিলে পরবর্তী আইনি কার্যক্রম চলবে বলে জানান তিনি।

/ইউআই/টিটি/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
সর্বশেষ খবর
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ