মতিঝিলে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ০০:৪০আপডেট : ১৫ জুন ২০২১, ০০:৪০

রাজধানীর মতিঝিলে ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তির টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব ১০।

সোমবার (১৪ জুন) বিকেলে মতিঝিল পার্ক এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতররা হলো মো. নয়ন মোল্লা (৩০) ও মো. শহিদুল ইসলাম (৩৫)।

এসময় তাদের কাছ থেকে ১টি সুইজ গিয়ার চাকু, ১ জোড়া হাতকরা, ১টি দড়ি, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড এ্যামুনেশনসহ মোল্লা গ্যাংয়ের দু’জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ডিবি পুলিশ, র‌্যাব ও আইন প্রণয়নকারী বিভিন্ন সংস্থার ভুয়া পরিচয় প্রদান করে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করতো এবং তাদের টাকা ছিনিয়ে নিয়ে উক্ত ব্যক্তিদের ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের