৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ২১:১৩আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৫২

রাজধানীর আদাবরে ছয় বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে প্রতিবেশীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবার তাকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করান। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

অভিযুক্ত নাঈম (১৫) একই বাড়ির পাশের রুমে ভাড়া থাকে। ভুক্তভোগী শিশুটির বাবা জানিয়েছেন, ওই কিশোর মাদ্রাসায় লেখাপড়া করে।

শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে নিপীড়ন করা হয় জানিয়ে তার বাবা জানান, প্রতিদিনের মতো আমি কাজে যাই। ওর (শিশুটির) মা রান্নার কাজে ব্যস্ত ছিল। শিশুটি পাশের রুমে গেলে নাঈম তাকে বাসার দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যৌন নিপীড়ন চালায়।

পরে বিষয়টি জানাজানি হলে তারা নাঈমকে আটক করে স্থানীয় ওয়ার্ড কমিশনারের কাছে সোপর্দ করেন।

এআইবি/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই