গুলশানে বাসের ধাক্কায় মা নিহত, মেয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ০০:৫১আপডেট : ১৯ জুন ২০২১, ০০:৫১

রাজধানীর গুলশান সুভাস্তু শপিং মলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফৌজিয়া রিপা (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা তার মেয়ে আনিছা (১৭) আহত হন। শুক্রবার (১৮ জুন) রাতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মা ফোজিয়া রিপাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তার মেয়ে আনিছা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মা-মেয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলো। সেখান থেকে বাসায় ফেরার পথে গুলশানের সুবাস্তু নজর বেলী মার্কের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম