ফকিরাপুলে মেস থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৪:২৬আপডেট : ২৫ জুন ২০২১, ১৪:২৬

রাজধানীর ফকিরাপুলের একটি মেস বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) সকালে মো. সবুজ (২৩) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ভূঁইয়া।

মৃতের খালাতো ভাই মুরাদ জানিয়েছেন, সবুজ বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের বিমা শাখায় কর্মরত। তিনি ফকিরাপুলের এক নম্বর গলিতে একটি মেস বাসায় থাকতেন। ১০তলা ভবনটির ছাদে পানির পাইপের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সবুজের রুমমেটদের বরাত দিয়ে মুরাদ আরও জানান, গত রাত ৩টার দিকে সবুজ একবার উঠে বাথরুমে যান। সেখান থেকে অনেক্ষণ পরেও না ফিরলে তারা (রুমমেট) খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ছাদের গিয়ে তারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সবুজ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাদের খিল গ্রামের দুবাই প্রবাসী মো. মনুহারের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। মাত্র তিন মাস আগেই পারিবারিকভাবে সবুজের বিয়ে হয়েছে বলেও জানিয়েছেন মুরাদ। তিনি বলেন, তার স্ত্রী একটু অসুস্থ। তাই গ্রাম থেকে গতকালই টঙ্গীতে তার খালার বাসায় এসেছে। আজকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা সবুজের।

সবুজ ‘কেন এমন ঘটনাটি ঘটিয়েছে’ এর সম্পর্কে ধারণা নেই মুরাদের। তবে তার কোনও শত্রু ছিল না বলেও জানান তিনি।

এসআই আতাউর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের